SsCare - Privacy Policy / গোপনীয়তা নীতি

Last updated: 12 October 2026 · সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬

১. আমরা কারা

SsCare হলো পপুলার কনসালটেশন সেন্টার (ধানমণ্ডি, ঢাকা)-এর স্বাস্থ্যসেবা অ্যাপ। এর মাধ্যমে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে, অনলাইনে ভিডিও কনসালটেশন করতে, প্রেসক্রিপশন দেখতে, স্বাস্থ্য-প্রশ্ন করতে ও স্বাস্থ্যশিক্ষামূলক ভিডিও দেখতে পারেন। এই নীতিতে বলা আছে আমরা কোন তথ্য নিই, কেন নিই এবং আপনার কী অধিকার আছে।

২. আমরা কোন তথ্য সংগ্রহ করি

  • পরিচয় ও যোগাযোগ: নাম, ফোন নম্বর, ইমেইল, বয়স, জেলা/দেশ।
  • স্বাস্থ্য-তথ্য (আপনি দিলে): স্বাস্থ্য প্রোফাইল (রক্তের গ্রুপ, অ্যালার্জি, দীর্ঘমেয়াদি রোগ, ওষুধ ইত্যাদি), স্বাস্থ্য-প্রশ্ন, রিপোর্ট/প্রেসক্রিপশনের ছবি ও ফাইল।
  • সেবার তথ্য: বুকিং, ভিডিও কনসালটেশনের ইতিহাস, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন, ডাক্তারের সাথে চ্যাট ও পাঠানো ছবি/ফাইল।
  • পেমেন্ট: কত টাকা, কোন সেবা ও bKash লেনদেনের আইডি। আপনার কার্ড বা bKash PIN আমরা দেখি না বা রাখি না।
  • ডিভাইস ও ব্যবহার: নোটিফিকেশন পাঠানোর জন্য ডিভাইস টোকেন, অ্যাপের ব্যবহার-ইভেন্ট (কোন স্ক্রিন দেখা হলো, বুকিং শুরু ইত্যাদি) ও সাধারণ ডিভাইস তথ্য (Firebase Analytics-এর মাধ্যমে), অ্যাপ কোন বিজ্ঞাপন/লিংক থেকে ইনস্টল হয়েছে।

ভিডিও কনসালটেশনের সময় ক্যামেরা ও মাইক ব্যবহার হয়; কল আমরা রেকর্ড করি না।

৩. অ্যাপের অনুমতি (Permissions)

  • ক্যামেরা ও মাইক্রোফোন: ভিডিও কনসালটেশন, ছবি তোলা ও ভয়েস মেসেজের জন্য।
  • ছবি/ফাইল: রিপোর্ট, প্রেসক্রিপশন বা চ্যাটে ফাইল পাঠানো এবং প্রেসক্রিপশন PDF সংরক্ষণের জন্য।
  • নোটিফিকেশন: ডাক্তারের কল, মেসেজ ও বুকিং সংক্রান্ত জরুরি জানানোর জন্য।
  • ইন্টারনেট: সব সেবার জন্য।

যেকোনো অনুমতি আপনি ফোনের সেটিংস থেকে বন্ধ করতে পারেন; তবে সংশ্লিষ্ট সেবা (যেমন ভিডিও কল) তখন কাজ করবে না।

৪. আমরা তথ্য কীভাবে ব্যবহার করি

  • অ্যাপয়েন্টমেন্ট, ভিডিও কনসালটেশন ও প্রেসক্রিপশন সেবা দিতে।
  • ডাক্তার ও ক্লিনিক স্টাফের সাথে যোগাযোগ, নোটিফিকেশন ও SMS/ইমেইল পাঠাতে।
  • পেমেন্ট প্রক্রিয়া ও হিসাব রাখতে, ফেরত (রিফান্ড) দিতে।
  • স্বাস্থ্য-প্রশ্নের প্রাথমিক গাইডলাইন, রিপোর্ট বা প্রেসক্রিপশনের সারসংক্ষেপ তৈরি করতে (নিচে "স্বয়ংক্রিয় (AI) সেবা" দেখুন)।
  • অ্যাপ ঠিকমতো চলছে কি না দেখতে ও উন্নত করতে।

আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।

৫. স্বয়ংক্রিয় (AI) সেবা

"স্বাস্থ্য প্রশ্ন", "রিপোর্ট স্ক্যান", "প্রেসক্রিপশন খরচ" ও "Ask AI" সেবায় আপনার লেখা প্রশ্ন বা আপলোড করা ছবি/ফাইল Google-এর AI সেবায় (Gemini) পাঠানো হয় উত্তর তৈরির জন্য। এই উত্তর শুধু সাধারণ তথ্য ও প্রাথমিক গাইডলাইন, ডাক্তারের পরামর্শ বা চিকিৎসার বিকল্প নয়। জরুরি অবস্থায় সরাসরি হাসপাতালে যান।

৬. কাদের সাথে তথ্য ভাগ হয়

সেবা চালানোর জন্য নিচের সেবাদাতাদের মাধ্যমে তথ্য প্রক্রিয়া হয়। তারা শুধু আমাদের সেবার প্রয়োজনে তথ্য ব্যবহার করে:

  • Supabase - ডাটাবেস, ফাইল সংরক্ষণ ও লগইন।
  • Google Firebase - নোটিফিকেশন ও অ্যাপ অ্যানালিটিক্স; Google Gemini - AI সেবা।
  • Agora - ভিডিও/অডিও কল।
  • bKash - পেমেন্ট।
  • SMS ও ইমেইল সেবাদাতা - নোটিফিকেশন, ইনভয়েস ও প্রেসক্রিপশন পাঠাতে।

আপনার চিকিৎসক ও ক্লিনিকের অনুমোদিত স্টাফ সেবার প্রয়োজনে আপনার তথ্য দেখতে পান। আইনি বাধ্যবাধকতা থাকলে আমরা কর্তৃপক্ষকে তথ্য দিতে পারি।

৭. তথ্য কতদিন রাখা হয়

আপনার অ্যাকাউন্ট থাকা পর্যন্ত আপনার তথ্য রাখা হয়। অ্যাকাউন্ট মুছলে আপনার স্বাস্থ্য প্রোফাইল, প্রশ্ন, স্ক্যান, রিপোর্ট, চ্যাট, ফাইল ও ডিভাইস-তথ্য মুছে ফেলা হয়। তবে চিকিৎসা, হিসাব ও পেমেন্টের আইনি রেকর্ড (বুকিং, ভিডিও কনসালটেশনের লেনদেন, ডাক্তারের প্রেসক্রিপশন) আইন ও হিসাব-নিরীক্ষার প্রয়োজনে রাখা হয়; সেগুলো থেকে আপনার নাম, ফোন ও ইমেইল সরিয়ে বেনামি করা হয়।

৮. আপনার অধিকার

  • আপনার তথ্য দেখা ও ঠিক করা (অ্যাপের প্রোফাইল থেকে)।
  • অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা: অ্যাপে Profile → "অ্যাকাউন্ট মুছুন" অথবা এই পেজ থেকে অনুরোধ করে।
  • কোনো প্রশ্ন বা অভিযোগে আমাদের সাথে যোগাযোগ করা।

৯. নিরাপত্তা

তথ্য ইন্টারনেটে এনক্রিপ্টেড (HTTPS) সংযোগে আদান-প্রদান হয় এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রিত ডাটাবেসে রাখা হয়। কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়; তবু আমরা তথ্য রক্ষায় যুক্তিসংগত ব্যবস্থা নিই। আপনার লগইন তথ্য কারও সাথে ভাগ করবেন না।

১০. শিশুদের তথ্য

১৮ বছরের কম বয়সীরা অভিভাবকের তত্ত্বাবধানে অ্যাপ ব্যবহার করবে। শিশুর স্বাস্থ্য-তথ্য অভিভাবক নিজ দায়িত্বে দেবেন।

১১. নীতি বদল

এই নীতি বদলালে এই পেজে নতুন তারিখসহ প্রকাশ করা হবে।

১২. যোগাযোগ

পপুলার কনসালটেশন সেন্টার (ভবন-৬), রুম নং-৬১২ (লেভেল-৬), বাড়ী-৯, রোড-২, ধানমণ্ডি, ঢাকা
হটলাইন: ১০৬৩৬, ০৯৬৬৬ ৭৮৭৮০১
ওয়েবসাইট: অ্যাকাউন্ট/তথ্য মুছে ফেলার অনুরোধ

1. Who we are

SsCare is the healthcare app of Popular Consultation Center (Dhanmondi, Dhaka, Bangladesh). With it you can book doctor appointments, have online video consultations, view prescriptions, ask health questions and watch health-education videos. This policy explains what data we collect, why, and what your rights are.

2. Data we collect

  • Identity and contact: name, phone number, email, age, district/country.
  • Health information (if you provide it): health profile (blood group, allergies, chronic conditions, medicines, etc.), health questions, photos/files of reports and prescriptions.
  • Service data: bookings, video-consultation history, prescriptions issued by the doctor, chat with the doctor and files you send.
  • Payments: amount, the service paid for and the bKash transaction ID. We never see or store your card or bKash PIN.
  • Device and usage: a device token to send notifications, in-app usage events (screens viewed, booking started, etc.) and general device information through Firebase Analytics, and which ad/link the app was installed from.

The camera and microphone are used during video consultations; we do not record calls.

3. App permissions

  • Camera and microphone: video consultations, taking photos and voice messages.
  • Photos/files: sending reports, prescriptions or chat files and saving prescription PDFs.
  • Notifications: doctor calls, messages and important booking updates.
  • Internet: required for all services.

You can turn any permission off in your phone settings; the related feature (e.g. video calls) will then not work.

4. How we use your data

  • To provide appointments, video consultations and prescriptions.
  • To communicate with you, send notifications, SMS and email.
  • To process payments, keep accounts and issue refunds.
  • To produce preliminary guidance for health questions and summaries of reports or prescriptions (see "Automated (AI) features").
  • To check that the app works properly and to improve it.

We do not sell your personal data.

5. Automated (AI) features

In "Health question", "Report scan", "Prescription cost" and "Ask AI", the question you type or the image/file you upload is sent to Google's AI service (Gemini) to generate a reply. The reply is general information and preliminary guidance only, not a doctor's advice or a substitute for treatment. In an emergency go straight to a hospital.

6. Who we share data with

We run the service through the providers below, who use data only to provide our service:

  • Supabase - database, file storage and sign-in.
  • Google Firebase - notifications and app analytics; Google Gemini - AI features.
  • Agora - video/audio calls.
  • bKash - payments.
  • SMS and email providers - notifications, invoices and prescriptions.

Your doctor and authorised clinic staff can see your data as needed to treat you. We may disclose data to authorities where the law requires.

7. How long we keep data

We keep your data while your account exists. When you delete your account, your health profile, questions, scans, reports, chats, files and device data are permanently deleted. Legal medical, accounting and payment records (bookings, video-consultation transactions, doctor's prescriptions) are retained as required by law and audit, with your name, phone and email removed.

8. Your rights

  • View and correct your data (from your profile in the app).
  • Delete your account and data: in the app go to Profile → "Delete account", or request it on this page.
  • Contact us with any question or complaint.

9. Security

Data travels over encrypted (HTTPS) connections and is stored in an access-controlled database. No system is 100% secure, but we take reasonable measures to protect your data. Do not share your login details with anyone.

10. Children

People under 18 should use the app under a guardian's supervision. A guardian provides a child's health information at their own responsibility.

11. Changes

If we change this policy we will publish the new version, with a new date, on this page.

12. Contact

Popular Consultation Center (Building-6), Room 612 (Level-6), House-9, Road-2, Dhanmondi, Dhaka
Hotline: 10636, 09666 787801
Web: account/data deletion request